‘সুপার ড্যান্সার চ্যাপ্টার-৪’-এর শুটিং পিছিয়ে দিলেন শিল্পা - The News Lion

‘সুপার ড্যান্সার চ্যাপ্টার-৪’-এর শুটিং পিছিয়ে দিলেন শিল্পা

 


দি নিউজ লায়ন;  গত ১৯ জুলাই রাতে মুম্বাই পুলিশ রাজ কুন্দ্রকে গ্রেপ্তার করে। স্বামী রাজ কুন্দ্র গ্রেপ্তারের পরে ড্যান্স রিয়েলিটি শো ‘সুপার ড্যান্সার চ্যাপ্টার-৪’-এর শুটিং পিছিয়ে দিয়েছেন বলিউড ডিভা শিল্পা শেঠি। এই শোর অন্যতম বিচারক তিনি। সাময়িক অনুপস্থিতিতে বেশ বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এ অভিনেত্রী।শোয়ে তাঁর পরিবর্তে একটি পর্বে অতিথি বিচারক হিসেবে দেখা যায় কারিশমা কাপুরকে।


 আসন্ন পর্বে বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে রিতেশ দেশমুখ ও জেনেলিয়া দেশমুখকে।  সূত্রের খব, আশা করা হচ্ছে, স্বামীর মামলা-সংক্রান্ত বিষয়াদি কাটিয়ে উঠলে এক মাসের মধ্যে শোয়ে ফিরতে পারেন শিল্পা শেঠি।   এই সাময়িক অনুপস্থিতির জন্য প্রায় দুই কোটি টাকার মতো আর্থিক ক্ষতিতে পড়তে যাচ্ছেন শিল্পা শেঠি। সূত্রটি  আরও জানায়, ওই শোয়ে শিল্পা সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত বিচারক। 


প্রতি পর্বের জন্য তিনি নেন ১৮ থেকে ২২ লাখ টাকা।  চলতি বছরে মে মাসেও অবশ্য এই শো থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন শিল্পা শেঠি। সে সময় তাঁর পরিবর্তে বিচারকের দায়িত্ব পালন করেন মালাইকা অরোরা।  শিল্পা শেঠি কুন্দ্র হিন্দি সিনেমায় ফিরেছেন ‘হাঙ্গামা টু’ দিয়ে, যেটি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায় ২৩ জুলাই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.